FOR PARENTS - BENGALI
বাবা-মায়েদের জন্য দি বাজ (The Buzz) সংক্রান্ত তথ্যাবলী
দি বাজ (The Buzz) হল বধির শিশু ও 8 থেকে 18 বছর বয়সের কমবয়সী ব্যক্তিদের জন্য এনডিসিএস (NDCS)-এর একটি আকর্ষণীয় ওয়েবসাইট| দুইটি সাইট রয়েছে - একটি শিশুদের জন্য (8 থেকে 11 বছর বয়সীদের জন্য) এবং আরেকটি হল কিশোর-কিশোরীদের (12 থেকে 18 বছর বয়সী) জন্য|
দি বাজ (The Buzz) বধির শিশু ও কমবয়সী ব্যক্তিদের জন্য তাদের নিজেদের একটি নিরাপদ ও ইতিবাচক অনলাইন জায়গা প্রদান করে| অনুগ্রহ করে‚ আপনার শিশুকে সাইন আপ করতে এবং এতে সংশ্লিষ্ট হতে উত্সাহ দিন| যদি তারা উঠতি শিল্পী‚ গায়ক বা কোন সুপ্ত প্রতিভার অধিকারী হয়‚ সেক্ষেত্রে আমরা সানন্দে আপনার কথা শুনব এবং ওয়েবসাইটে তাদের সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করব| গট এ কোয়েশ্চেন (Got a Question) বাটনটি ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করুন|
আমরা এই ওয়েবসাইটটি কেন তৈরী করেছি?
আপনাদের সহায়তা নিয়ে‚ এনডিসিএস (NDCS) প্রায় 1,500 জন বধির শিশু ও কমবয়সী ব্যক্তিদের কাছে জানতে চেয়েছিল যে‚ তারা এনডিসিএস (NDCS) এর কাছ থেকে কোন পরিষেবাগুলি আশা করে| জিজ্ঞাসাকৃত বধির কমবয়সী ব্যক্তিদের 90 শতাংশ জানিয়েছিল যে‚ তারা শুধুমাত্র কমবয়সী বধির ব্যক্তিদের জন্য একটি ওয়েবসাইট চান|
ওয়েবসাইটে কি অন্তর্ভুক্ত থাকবে?
দি বাজ (The Buzz) বধির কমবয়সী ব্যক্তিদেরকে নতুন বন্ধু বানানো‚ সাম্প্রতিকতম তথ্যাবলী খতিয়ে দেখা এবং তাদের কাছে গুরুত্বপূর্ণ এরকম বিষয়গুলি নিয়ে চ্যাট (chat) বা বার্তালাপ ও আলোচনা করার সুযোগ প্রদান করে| সাইটটির উপর সতর্কভাবে নজর রাখা হয় এবং আমাদের একটি স্পষ্ট সেফটি পলিসি (safety policy) রয়েছে যাতে বধির শিশু ও কমবয়সী ব্যক্তিরা ওয়েবসাইটটি ব্যবহার করাকালীন নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে|
কুল টপিকস (Cool Topics) বিভাগে সেসব বধির কমবয়সী ব্যক্তিদের উপস্থাপিত করা হয়েছে যারা অসাধারণ জিনিসগুলি অর্জন করেছে এবং এটি দৃঢ়ভাবে আমাদের এই বার্তাটিকে তুলে ধরছে যে‚ বধির কমবয়সী ব্যক্তিরা যেখানেই চান না কেন সফল হতে পারেন| কুল টপিকস (Cool Topics) বিভাগে এছাড়াও রয়েছে অন্যান্য মজা‚
